পুলিশ ও জনগণের সম্পর্ক মধুর করার লক্ষে শিলিগুড়ি পুলিশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 January 2018

পুলিশ ও জনগণের সম্পর্ক মধুর করার লক্ষে শিলিগুড়ি পুলিশ


পুলিশ ও জনগণের  সম্পর্ক কিছুটা হলেও ভালো করার লক্ষ্যে এবার প্রথম শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি পুলিশ রোড রেস অ্যান্ড ওয়াকথন ২০১৮। আগামী ৫ ফেব্রুয়ারী সকাল সাতটায় এই রোড রেস শুরু হবে। তার কিছু বাদেই শুরু হবে ওয়াকথন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সংলগ্ন সিটিসেন্টারে এই অনুষ্ঠানের সূচনা হবে। এই অনুষ্ঠানে অংশগ্রহনের ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়েই সমান গুরুত্ব পাবে। ১০ কিলোমিটার রোড রেসের ক্ষেত্রে নূন্যতম বয়স সীমা ১৬ উর্ধ এবং ওয়াকথনের জন্য নূন্যতম বয়সসীমা ৫০(পুরুষ) ৪৫(মহিলা) বছর উর্ধ। এবং উভয় গ্রুপেই আলাদা আলাদা করে পুরষ্কার দেওয়া হবে। সেক্ষেত্রে থাকছে আকর্ষনীয় আর্থিক পুরষ্কার। এছাড়াও অংশগ্রহনকারীদের মধ্যে বাছাই করা প্রতিযোগীদের জন্যও থাকছে পুরষ্কার।

No comments:

Post a Comment

Post Top Ad