পঃবর্ধমানের রাণীগঞ্জের সভায় যোগ দিতে একদিন আগেই আসানসোল শহরে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুচবিহারে মঞ্চ ভাঙার প্রসঙ্গে বলেন ,মঞ্চ ভেঙে বিজেপিকে আটকানো যাবেনা৷হাইকোর্টের নির্দেশে বৈধ ভাবেই বিজেপি যুব মোর্চা সংকল্প যাত্রা সম্পূর্ণ করবে৷মঞ্চ ভাঙা হলেও ডায়াস ছাড়াই সভা হবে৷পাশাপাশি রাণীগঞ্জের সভায় পুলিশি অনুমতি প্রসঙ্গে তিনি বলেন রেলের মাঠে রেলের লিখিত অনুমতিতে সভা হবে তবে পুলিশ মাইক বাজানোর অনুমতি না দিলে মাইক ছাড়াই সভা হবে৷
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পঃবাঙলার আটটি রুটে রেল বন্ধের সিদ্ধান্তের প্রশ্নে তিনি বলেন ক্ষতি স্বীকার করে রেল দপ্তর গাড়ি চালাতে পারেনা৷রেল কে ইতি পূর্বে রেলমন্ত্রীরা নিজেদের খাতে ব্যবহার করেছেন৷বরং রাজ্য সরকারের সকারের উচিৎ রেলের ওই বিভাগ কেন লসে চলছে তার প্রকৃত কারণ খুঁজে বের করা৷পাশাপাশি অবৈধ চোরা চালান প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বাবু বলেন তৃণমূল সরকার বর্তমানে কয়লা বালি পাথর চালানের অবৈধ কারবারের টাকায় চলছে৷
পুলিশের সাথে জড়িয়ে আছে৷আগামী লোকসভা বা পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে৷


No comments:
Post a Comment