অবাক দাবী: পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে সিপিএমকে হারাতে পারবে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 5 January 2018

অবাক দাবী: পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে সিপিএমকে হারাতে পারবে

২০১১ সালের পর থেকে সিপিএম ধূলিসাৎ হয়ে গেছে বললেই চলে তবে বামেদের  ঠাটবাট এখনও কমেনি। তাদের আশা, চাওয়া, উচু গলা সবই বর্তমান। প্রসঙ্গত প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব মহাশয় বলেন, পৃথিবীতে এমন কোনো শক্তি যে সিপিএমকে হারাতে পারবে।তাঁর কথাতে পরিষ্কার, তৃণমূল ভোট লুঠ করে তাদেরকে পরাজিত করেন। তিনি বলেন, তৃণমূলের গুন্ডাবাহিনী মোটরবাইক করে এসে ভোট দিয়ে যায় এরপর আসলে গৌতম দেব সামনে থাকবে তাঁকে যেন গুলি করা হয় তারপর ভোট লুঠ করবে। শুক্রবার উত্তর ২৪ পরগণায় এক সাংবাদিক বৈঠকে গৌতম দেব বলেন, এরপর থেকে তৃণমূল নাম লেখা জ্যাকেট পড়ে মাঠে নামে তাহলে সুবিধা হবে। কোনো পুলিশ বা গুন্ডাবাহিনীর দরকার হবে না। যদিও অন্যদিকে কংগ্রেসের দাবী বামেরা তৃণমূলদের সাহায্য করছে। তবে এদিনের বৈঠকে গৌতমবাবুর কথাতে অস্পষ্ট থাকলেও সাধারণ মানুষের বুঝতে বাকি নেই কে কার দলে বা কে কাকে জেতাতে সাহায্য করছে।

পাশাপাশি গৌতম দেব বলেন, তারা অনেক এগিয়ে বিজেপির থেকে। বিজেপি এক ধাপে ১২.১৪ শতাংশ ভোটে নেমে গেছে কিন্ত তারা নামে নি। ফলে সাধারণ মানুষ নাকি তাদেরকেই চায়। তিনি তা তথ্য প্রমান বৈঠকে নিয়ে এসে বলেন। যদিও তা আজ আর মূল্যহীন।
গৌতম দেব বলেন, সিপিএমরা কোথায় কোথায় সভা করছেন এবং কি কি করছেন সাধারণ মানুষের জন্য। তাঁর উচ্চকন্ঠে কোনো ক্ষোভ বা লজ্জা প্রকাশ পায়নি। তিনি আসন্ন নির্বাচনের মহিলা প্রার্থীকে সঙ্গে নিয়ে জোর কদমে মাঠে নামার কথা জানান, এবং তাদের জয় হবে এমনটাই আশা রাখছেন প্রাক্তন সিপিএম মন্ত্রী।


প্রসঙ্গত তৃণমূলকে জেতাতে মরিয়া বামেরা।            নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে মরিয়া বামেরা । সেই কারনেই বাম তথা সিপিএম নোয়াপাড়া বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে আগেভাগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে । যে যে সিটে বর্তমানে বাম বা কংগ্রেসের বিধায়ক এখন আছে, সেখানে তারা তো ৫ বছর থাকবে । ওদের সঙ্গে ২০১৬ বিধানসভা নির্বাচনে জোট হয়েছিল । এই নোয়াপাড়া আসনটা কংগ্রেসের জেতা আসন ছিল । এখানে মধু বাবুর প্রয়াণে উপনির্বাচন হচ্ছে । এই আসনটি কংগ্রেসের জেতা আসন ছিল । এই আসনে ওরা কেন ভাঙল জোট । ওরা নোয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসকে জেতাতে চায়, সেই জন্য কংগ্রেসের সঙ্গে জোট ভেঙেছে । তবে নোয়াপাড়ায় মানুষ কংগ্রেসকে ফেরাবে না । মধু বাবুর আত্মার শান্তির জন্য এখানে মানুষ ফের কংগ্রেসকে জয়ী করবে । উপনির্বাচনে জিতে আমরা প্রাক্তন কংগ্রেস বিধায়ক মধু বাবুর অসমাপ্ত উন্নয়ন মূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই ।' - উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে নিজের প্রচার শুরু করে এই ভাষাতেই বামেদের তীব্র আক্রমণ করলেন কংগ্রেস প্রার্থী গৌতম বসু । গৌতম বসু বর্তমানে গারুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর । জাতীয় কংগ্রেস প্রার্থী গৌতম বসু বৃহস্পতিবার রাতে ইছাপুর নবাবগঞ্জে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের বাড়িতে গিয়ে মধুসূদন বাবুর ঘরের ছবিতে মাল্যদান করে নিজের প্রচার শুরু করলেন । নোয়াপাড়া বিধানসভা আসনটি কংগ্রেসের দখলেই থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় কংগ্রেস প্রার্থী গৌতম বসু ।

No comments:

Post a Comment

Post Top Ad