অসময়ে জিটি রোড অবরোধের কারন কি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 5 January 2018

অসময়ে জিটি রোড অবরোধের কারন কি?


রাস্তা দিয়ে গাড়ি চলাচল দুরের কথা। মানুষের হাটতে পর্যন্ত সমস্যা হয়। দীর্ঘদিন দরবার করেও সমস্যার সমাধান হয়নি। তাই বেহাল রাস্তা ও নিকাশির প্রতিবাদে রাস্তা অবরোধ করল বৈদ্যবাটি পুর এলাকার সাধারন মানুষ।

শুক্রবার ওই এলাকার সাধারন মানুষ একত্রিত হয়ে বৈদ্যবাটিতে জিটি রোড অবরোধ করেন। ঘটনার জেরে ব্যাপক নাকাল হল পথ চলতি মানুষজন। এই ঘটনায় বিভিন্য রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পুরসভাকে জানিয়েও কোনও কাজ হয়নি। বেহাল রাস্তায় দিনের পর দিন পথ দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি নিকাশি নালার বেহাল অবস্থার জেরে বাড়িতে থাকাই দুর্বিসহ হয়ে উঠছে  সাধারণ মানুষের। এরই প্রতিবাদে এদিন পথ অবরোধে সামিল হল স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ ও পুরসভার পুরপ্রধান উপস্থিত হয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলে বাসিন্দারা অবরোধ তুলে নেয়। এই প্রসঙ্গে ওই এলাকার কাউনসিলর গোরাচাঁদ শেঠ বলেন, ওই পম্পানগর এলাকায় পাইপ বসে গেলেই রাস্তার কাজ করা হবে। এই প্রসঙ্গে হাইকোর্টের আইনজীবী দীপ্তব্রত বটব্যাল বলেন, পুরসভার পুরপ্রধান এলাকার উন্নয়ন না করলে প্রয়োজনে হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad