ব্রিটিশ আমলের ব্যবস্থা ভুলে আধুনিক হলেন রাধিকাপুরবাসী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 8 January 2018

ব্রিটিশ আমলের ব্যবস্থা ভুলে আধুনিক হলেন রাধিকাপুরবাসী!




 রাধিকাপুরের  ব্রীজের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।স্বাধীনতার ৭০ বছর পর রাধিকাপুর বাসী তাদের স্বপ্নের আধুনিক ব্রিজ অবশেষে পেতে চলছে।

জানা যায়, এতদিন পর্যন্ত শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করত সেই ব্রিটিশ আমলে গড়ে ওঠা রেলব্রিজে যার উপর দিয়ে কয়েক কিমি পায়ে হেটে চলাচল করতে হত।  কারন একটাই গ্রামের একপাশে বাংলাদেশ ওপর পাশে সুবিশাল টাঙন নদী  যে নদীর উপর একটি ব্রিজ রয়েছে ঠিকই কিন্তু তা ব্যবহার হয় রেলের সঙ্গে। এখানকার মানুষেরা এতদিন তাই নিত্য প্রয়োজনে রেলের  ব্রিজের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করত। বহুবছর ধরে গ্রামবাসীরা টাঙ্গন নদীর উপড় একটি সেতু তৈরীর দাবী করে আসার পর অবশেষে সেই স্বপ্নের ব্রিজ তৈরী হয়েছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্দ্যেগে। যার উদ্বোধন হতে চলছে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কার্যত খুশি রাধিকাপুর মানুষ।
           
 নিত্য প্রয়োজনে সেই ঝুঁকিপূর্ণভাবে রেলের ব্রিজের উপর দিয়ে যাতাযাত করতে হয় গ্রামবাসীদের।অবশেষে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর  উদ্দ্যেগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরে টাঙ্গন নদীর উপর রাধিকাপুর মানুষদের দীর্ঘ অপেক্ষামান ব্রিজ তৈরীর উদ্দ্যেগ নেওয়া হয়।  জানা যায় এই ব্রিজের জন্য ১৩ কোটি ৫০ লক্ষ টাকা  মঞ্জুর হয়।

No comments:

Post a Comment

Post Top Ad