আন্দোলনের জেরে বাতিল রেল !!!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 8 January 2018

আন্দোলনের জেরে বাতিল রেল !!!!

দক্ষিন পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ঝাড়খন্ড দিশম পার্টির আন্দোলনের জেরে বাতিল করা হলো একাধিক ট্রেন। ফলে ব্যাপক সমস্যায় পড়ল হাজার হাজার রেলযাত্রীরা। এর মধ্যে ক্ষোভে ফেটে পড়ে অসংখ্য রেলযাত্রীরা। সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের ষ্টেশনে দেখা যায় রেল যাত্রীদের ভীড়। তাদের অভিযোগ, ট্রেন বাতিলের খবর অনেক দেরিতে ঘোষনা করায় ব্যাপক সমস্যায় পড়তে হলো তাদের। এদিকে ষ্টেশন ম্যানেজার না থাকায় যাত্রীরা টিকিট কাউন্টারে বিক্ষোভ দেখাতে শুরু করে। জানা গেছে আদ্রা ডিভিশনে কোনো একটি রাজনৈতিক দলের আন্দোলনের জেরে বহু ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকে রাখা হয়েছে। ফলে কখন ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে সে বিষয়েও অন্ধকারে রেলযাত্রীরা।

No comments:

Post a Comment

Post Top Ad