আলুর দাম না পেয়ে রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করলেন চাষিরা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 January 2018

আলুর দাম না পেয়ে রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করলেন চাষিরা!

আলুর দাম পেয়ে এবারে আন্দোলনে সামিল হল ভারতের জাতীয় কংগ্রেসের কৃষক সংগঠন। মঙ্গলবার হুগলি জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি শেখ হিসাবউদ্দীন রহমানের নেতৃত্বে ডানকুনি থানার পার ডানকুনি চৌমাথা মোড়ে দিল্লি রোড অবরোধ অবরোধ করেন আলু চাষিরা। সকাল সাড়ে দশটা থেকে তাঁরা পথ অবরোধ শুরু করে। রাস্তার উপর আলু ফেলে চলে অবরোধ। অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। অবরোধকারীদের বক্তব্য, চাষিরা কোনও ভাবে আলুর দাম পাচ্ছে না। রাজ্য সরকার জেনে বুঝেও চুপ করে আছে। ধার দেনায় জর্জরিত হয়ে চারিদিকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আলু চাষিরা। অবিলম্বে সরকারি হস্তক্ষেপের দাবিতে তাঁরা আজ পথ অবরোধে সামিল হয়। প্রায় ঘণ্টাখানেক পর ডানকুনি থানার হস্তক্ষেপে অবরোধ ওঠে ।

No comments:

Post a Comment

Post Top Ad