হোমের পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 January 2018

হোমের পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা

বুধবার শুরু হলো রাজ্যের হোমের পড়ুয়াদের নিয়ে। চতুর্থ বর্ষ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা । চলবে তিনদিন । আয়োজনে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ।
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে রাজ্যের সরকারি হোমের পড়ুয়াদের নিয়ে শুরু হলো তিন দিনের ক্রীড়া প্রতিযোগিতা ।
এবারে এই প্রতিযোগিতা চতুর্থ বর্ষে পদার্পন করলো । রাজ্য স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতা বুধবার দুপুরে হাবড়ার বানীপুর হোমের মাঠে আনুষ্ঠানিক ভাবে সুচনা করেন কারিগরি দফতরের সচিব অনুপ আগরওয়াল । রাজ্যের ৫২টি হোমের বাছাই করা ৮২২জন প্রতিযোগী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে ।
শিক্ষার পাশাপাশি সুস্থ মন ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার অত্যন্ত প্রয়োজন তাই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

No comments:

Post a Comment

Post Top Ad