চাঁদনী,এগরা: ক্লাসে না ঢুকে বাইরে ঘুরছিল ছাত্র। প্রতিবাদ করেছিলেন শিক্ষক।বকবকিও করেন মারধরও করেন ।আর এতেই মেজাজ হারিয়ে বেঞ্চের পায়া খুলে নিয়ে শিক্ষকের মাথা ফাটিয়ে দিল ওই পড়ুয়া। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ঝাটুলাল হাইস্কুলের। আক্রান্ত শিক্ষকের নাম কেদার ঘোড়াই(৪০)। তিনি বর্তমানে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।তাঁর মাথায় সাতটি সেলাই পড়েছে।অভিযোগের পেয়েই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত পড়ুয়া সৌরভ দাসকে। এগরা পুরসভা এলাকায় তার বাড়ি। স্কুলের বৃত্তিমূলক শাখার একাদশের ছাত্র সে। বুধবার স্কুল ছুটির আগের এই ঘটনা ঘটে।এই ঘটনায় এলাকায় ও স্কুলে চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:
Post a Comment