বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল চারশো কর্মী বিজেপিতে যোগদান। জয় বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তাঁর সভা থেকে বলেন,তৃণমূল হল লোভী দল। তৃণমূলের দুর্নীতির শেষ নেই। তারা রাতে নয় দিনে দুপুরে ডাকাতি করে। তৃণমূল গুন্ডাগিরি থেকে শুরু করে সন্ত্রাসবাহিনী নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গ ধর্ষণে এখন শিরোনামে। যেখানে বিহার এক নম্বরে ছিল। এমনই সব দাবী বাংলার জনপ্রিয় আই লভ ইউ অভিনেতা হীরু ওরফে জয় বন্দ্যোপাধ্যায়।বিজেপির তারকা মুখ তথা দাপুটে নেতা জয় ব্যানার্জী বলেন, পশ্চিমবঙ্গ ধর্ষণে এক নম্বর।তাই বাইরের সব অভিনন্দন জানায়। যেখানে বিহার ছিল টপে। তিনি বলেন, তৃণমূল এখন কে কত দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তা নিজেরাও জানেন না। জয় বলেন, যখন দক্ষিণ দিনাজপুর বন্যায় ভেসে ছিল তখন তৃণমূল সরকার কলকাতায় ইলিশ মাছ খাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমনভাবেই বিঁধেছেন জয়বাবু।
তৃণমূল মানে মানুষের যন্ত্রনা। কলেজের একটা জেনারেল সেক্রেটারি হতে ১০ লক্ষ টাকাও তারা দিতে রাজি। কেনকি ওই কলেজের ছাত্রছাত্রী ভর্তি হওয়ার চাবিকাঠি ওই জিএসের হাতেই থাকে। মঙ্গলবার নদীয়ার শান্তিপুরে বিজেপির একটি জনসভায় এ-কথাই বললেন বিজেপির রাজ্যনেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির ওই রাজ্যনেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্র ভর্তির বিষয় উপাচার্য, হেড মাস্টার বা অধ্যক্ষ হাতে থাকে না। ওই জিএস যেমন সুপারিস করবে। যেমন টাকা বেঁধে দেবে মেধা থাক না থাক কিম্বা নম্বর থাক না থাক তারাই ভর্তি হতে পারবে । ওই টাকাটা রোল হচ্ছে। তৃণমূল টু তৃণমুল। আর মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে।

No comments:
Post a Comment