মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমাতে দুটি পৃথক জায়গায় বড়ঞা বিধানসভা অন্তর্গত আন্দুলিয়া হাইস্কুল মাঠে ও ভরতপুর বিধানসভা কেন্দ্রের ভরতপুর অঞ্চলপাড়া মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মী সন্মেলন অনুষ্ঠিত হল শনিবার । এদিনের এই কর্মীসভা থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিএম এবং বিজেপি কে উৎখাতের ডাক দিলেন পরিবহণমন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। শনিবার ভরতপুর অঞ্চলপাড়া মাঠে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন "বামফ্রন্ট এই রাজ্যে কোনো উন্নয়ন করেনি ফলে ২০১১ সালে ধরাশায়ী হয়েছে সেই বামেদের সাথে কংগ্রেস জোট করে ২০১৬ সালে বিধানসভা নির্বাচন করেছে কিন্তু বিধানসভা নির্বাচনে সেইসব ভাবে আশানুরূপ ফল করতে পারেনি জোট কংগ্রেস ও সিপিএম । তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট কে উৎখাত করুন এবং বিজেপি কেও পরাস্ত করতে হবে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

No comments:
Post a Comment