শুক্র বার সকাল ৯টা নাগাদ উখরা পান্ডে পুকুরে স্নান করতে গিয়ে ঠান্ডায় পুকুরের জলে তলিয়ে যান উখরা সন্ন্যাসীকালী তলার বাসিন্দা ই সি এলের অবসর প্রাপ্ত কর্মী বছর ৬২ এর আশিস চ্যাটার্জি ।
প্রত্যক্ষদর্শী রা জানান যে আশিস বাবু পুকুরে স্নানে নামেন আর উঠেন নি । পুকুর ঘাট থেকে উদ্ধার তার ব্যবহৃত গামছা ও চপ্পল । এলাকায় খবর পৌঁছতেই এলাকার লোকেরা পুকুরে জাল ফেলে উদ্ধারের কাজে নেমে পড়েন । বেলা ১২টা পর্জন্ত দেহ উদ্ধার হয়নি । ঘটনাস্থলে পৌঁছেছে উখরা ফাঁড়ির পুলিস । স্থানীয় সূত্রের খবর আশীষ বাবু জলে নেমে দীর্ঘক্ষণ প্রায় প্রত্যেকদিন স্নান করতেন । আজ কলিয়ারি একালায় ঠান্ডার পারদ এতটায় নিচে ছিল সকাল থেকে সম্ভত সেই কারণেই জলে স্নান করতে নেমে জলের তলায় তলিয়ে যান ।

No comments:
Post a Comment