নজির বিহীন ভাবে ঘন কুয়াশায় ঢাকা পড়ল বাঁকুড়া শহর । আজ সকাল থেকে বাঁকুড়া শহর সহ আশপাশের এলাকা ঢাকা পড়ায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে যান বাহন চলাচল । বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক , বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়ক ও ৬০ নম্বর জাতীয় সড়কে যান বাহন চলাচল করেছে স্বাভাবিকের থেকে অনেক ধীর গতিতে । দুর্ঘটনা এড়াতে গাড়ি চলাচল করছে ফগ লাইট জ্বালিয়ে । কুয়াশার পাশাপাশি রাস্তার ধারে সাধারন মানুষ আগুন জ্বালিয়ে হাড় কাঁপানো শীত থেকে বাঁচার চেষ্টা করছেন ।
অন্যদিকে ঘন কুয়াশায় ঢাকা পড়ল আসানসোল। এদিন সকাল থেকে ঘন কুয়াশার জেরে ২ নং জাতীয় সড়ক ও জিটি রোডে দৃশ্যমানতা কম থাকার কারণে যানবাহন ধীর গতিতে চলছে। এমনকি অনেক যানবাহন গাড়ির আলো জ্বালিয়ে চলাচল করছে। এর পাশাপাশি প্রচন্ড শীতে কাঁপছে আসানসোলবাসী।

No comments:
Post a Comment