সুদীপ্তা পাল, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কালিভিষা গ্রামে সোমবার সন্ধ্যায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঐ কিশোরী তার বাড়িতে একা থাকার সুযোগে তরুণ পাত্র নামে প্রতিবেশী এক যুবক ঐ কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে বাড়িতে তার মা এলে কিশোরীটি সব কথা খুলে বলে। তখনই বেলদা থানায় এসে তাঁরা প্রতিবেশী ঐ যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঐ রাতেই তাকে গ্রেফতার করে। মঙ্গলবার মেদিনীপুরে আদালতে হাজির করা হয়েছে। অন্যদিকে, কিশোরীকে এদিন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে ।

No comments:
Post a Comment