মৃন্ময় নস্কর: কাঁকড়া ধরতে গিয়ে সুন্দর বনের গাজীখালী থেকে বাঘে নিয়ে গেল ঝড়খালী তিন নম্বরের বাসিন্দা কুবির রায় কে(৪২)।
সোমবার সন্ধ্যায় পাচ সঙ্গীকে সঙ্গে নিয়ে গাজীখালী জঙ্গলে কাকড়া ধরতে গিয়েছিলেন কুবির রায়।তার সংগিরা হলেন সমার মন্ডল,নারায়ণ মন্ডল,পিন্টু মন্ডল ও প্রশান্ত সরকার। মঙ্গলবার ভোরে দেখেন নৌকায় মধ্যে কুবির রায় নেই।তার পর তারা অনেক খোঁজাখুঁজি করেন পরে বুঝতে পারে যে কুবির কে বাঘে ধরে নিয়ে গেছে।সেই খবর তার পরিবারকে জানালে তারা কান্নায় ভেংগে পরে।কুবিরের তিন ছেলে তার মধ্যে এক ছেলে প্রতিবন্ধী তারা সকলে নাবালোক।তার স্ত্রী কবিতা রায় এই খবর শোনার সাথে সাথে মুরছা যান।
এই খবর শোনার সাথে সাথে এলাকার মানুষ জন বাড়ীতে ভিড় জমান।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।কবিতা রায় জানান স্বামী কাকড়া ধরে আমাদের সংসার চলে তার মধ্যে একটি ছেলে প্রতিবন্ধী কি ভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।তিনি প্রায়ই মুরছা জাচ্ছেন।

No comments:
Post a Comment