ভোলা গেল না দৌলতাবাদের ঘটনা!আহত ২০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 26 February 2018

ভোলা গেল না দৌলতাবাদের ঘটনা!আহত ২০




ফের একবার দৌলতাবাদের ঘটনা মনে পড়ে গেল। আর যাবে নাই বা কেন ঘটনাটা যেও এক অনেকটা। বাস লরির সংঘর্ষে দুর্ঘটনার কবলে ২০ জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ বহরমপুর থেকে বাসটি দুর্গাপুরের উদ্দেশে রওনা দেয়। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। গোকর্ণ পাওয়ার হাউজ়ের কাছে একটি মোড়ে ঘুরতে গিয়েই বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বালি বোঝাই লরির। দুর্ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হন। তাদের গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৬ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্রুতগতিতে বাস চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক।





প্রসঙ্গত  ২৯ জানুয়ারি মুর্শিদাবাদের দৌলতাবাদে ব্রিজের রেলিং ভেঙে নদী বাস পড়ে গিয়েছিল। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ৫০ জনের। জানা গেছে, ওই সময় বাসের চালক মোবাইলে কথা বলছিলেন। চালকের গাফিলতিতে দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। তবে আজকের এই দুর্ঘটনা  বাসচালকের  গাফিলতির জন্য ঘটেছে বলে সূত্রের খবর।



  

No comments:

Post a Comment

Post Top Ad