জয়ন্ত সাহা,দুর্গাপুর: দুর্গাপুর এলয় স্টিলের বেসরকারি করনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ও কারখানা শ্রমিকরা সকাল থেকে দুর্গাপুর স্টেশনে রেল অবরোধ শুরু করে। ঘটনার জেরে দুটি এক্সপ্রেস ট্রেন দাড়িয়ে পড়ে বলে রেল সুত্রে জানা গেছে।
প্রায় ৪০ মিনিট ধরে অবরোধের পরে অবরোধ উঠে যায়।ঘটনা সূত্রে বিগত কয়েকদিন ধরেই দুর্গাপুর এলয় স্টিলের বেসরকারি করণের প্রতিবাদে কারখানা গেটে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ চলছে কিন্তু তাতে কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকার কর্ণপাত না করায় এই রেল অবরোধের কর্মসূচী নেওয়া হয় বলে জানা গেছে৷


No comments:
Post a Comment