গয়া প্যাসেঞ্জার থেকে উদ্ধার মাদকাচ্ছন্ন যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 February 2018

গয়া প্যাসেঞ্জার থেকে উদ্ধার মাদকাচ্ছন্ন যুবক



জয়ন্ত সাহা,আসানসোল: আসানসোল স্টেশনে গয়া প্যাসেঞ্জার থেকে উদ্ধার মাদকাচ্ছন্ন যুবক।দীর্ঘদীন বন্ধ থাকার পর আবার ট্রেন থেকে উদ্ধার সর্বশান্ত মাদকাচ্ছন্ন যুবক।
শনিবার দুপুরে আসানসোল রেল স্টেশনের ৬ নং প্লাটফর্মে ডাউন গয়া প্যাসেঞ্জার ট্রেন থেকে আসানসোল জিআরপি এবং আরপিএফ ২৫ বছরের এক অপরিচিত যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।আরপিএফ এর পুুলিশ জানায় ডাউন গয়া প্যাসেঞ্জার ট্রেনের কামরায় এক যুবককে অচৈতন্য অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়,তার কাছ থেকে কোনও রকম প্রমাণ পত্র না পাওয়াতে তাকে অপরিচিত  হিসাবে ভর্তি করা হয়,অচৈতন্য থাকার কারনে কোন কিছু জানা সম্ভব হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad