ব্রেকিং: জাল ভোটারকার্ড, পাসপোর্ট বানিয়ে এপার থেকে ওপার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 February 2018

ব্রেকিং: জাল ভোটারকার্ড, পাসপোর্ট বানিয়ে এপার থেকে ওপার!


 
নিজস্ব প্রতিনিধি,পেট্রাপোল: জাল নথি দিয়ে ভোটারকার্ড আধারকার্ড, প্যানকার্ড , ও পাসপোর্ট বানিয়ে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার জাহাঙ্গির সিরাজুল জগৎ মন্ডল ৪৬ নামে এক ব্যাক্তি ৷
 
 শুক্রবার দুপুর দুটো নাগাদ  পাসপোর্ট ভিসা নিয়ে জাহাঙ্গির পেট্রাপোল বন্দরে অভিভাসন দপ্তরে এলে সন্দেহ হয় অফিসারদের । তাকে আটক করে তদন্ত করতেই জানতে পারে   জাহাঙ্গির সিরাজুল মন্ডল  বাংলাদেশের যশোহর জেলার   রুদ্রপুরের বাসিন্দা ৷২০০২ সাল নাগাদ ভারতে এসে বাগদা এলাকা থেকে জন্ম প্রমানপত্র জোগাড় করে । এবং ভারতীয় ভোটার কার্ড তৈরি করে মুম্বাইয়ে বসবাস শুরু করে এবং একটি কোম্পানিতে কাজ করছিল ৷ তার স্ত্রী ও পরিবার সকলেই বর্তমানে বাংলাদেশে বসবাস করে।
 অভিভাসন দপ্তর পেট্রাপোল থানার হাতে তুলে দিলে  শনিবার তাকে বনগাঁ আদালতে পাঠানো হয়েছে ৷

No comments:

Post a Comment

Post Top Ad