উল্টোপুরাণ: গৃহবধূর আত্মহত্যায় গ্রেফতার বর নয়! তবে কে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 February 2018

উল্টোপুরাণ: গৃহবধূর আত্মহত্যায় গ্রেফতার বর নয়! তবে কে?



নিজস্ব প্রতিনিধি,অশোকনগর:পনের দাবীতে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার মামা ও মামি।ঘটনাটি অশোকনগর থানার নালন্দা মোর এলাকার। পুলিশ সূত্রে জানা যায় গত ২৬শে জানুয়ারি নিজের ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায় পলি ঢালি ২৪ কে পরিবারের লোকজন হাবড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। পলির স্বামী অভিজিৎ কর্ম সুত্রে বিদেশে থাকে । তাদের একটি সাড়ে তিন বছরের মেয়ে রয়েছে।  পলির বাবা অশোকনগর থানায় অভিযোগ করে যে মামা অনুপ সুত্রধর ও মামি জবা সূত্রধর এবং দিদা বিয়ের পর থেকে নানা ভাবে  বাড়ির থেকে টাকা নিয়ে আসবার জন্য চাপ দিত যার ফলে মানসিক  ভাবে ভেঙে পরেছিল পলি। যার ফলে আত্মহত্যা করতে বাধ্য হয় পলি। অভিযোগের ভিত্তিতে মামা অনুপ সুত্রধর এবং মামি জবা সুত্রধর কে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনকে বুধবার বারাসত আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অনুপ সূত্রধরকে সাত দিনের পুলিশ হেপাজত চাওয়া হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad