বিশ্বজয়ী ঈশানের জন্য যা করল চন্দননগরবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 February 2018

বিশ্বজয়ী ঈশানের জন্য যা করল চন্দননগরবাসী


বন্ধুর ছেলে বিশ্ব জয় করে ফিরছে। তাই কি আর চুপ করে ঘরে বসে থাকা যায়। বিশ্বজয়ী কে সম্মান জানাতে হবে। নিজের সাধ্যমতো সম্মান জানানোর জন্য চার কেজি ক্ষীর দিয়ে তৈরি করেছেন বন্ধুর ছেলের বাইশ গজের ইনস্ট্রুমেন্ট । প্রসঙ্গত বিশ্বসেরা হয়ে ফিরেছে অনূর্ধ্ব উনিশ ভারতের ক্রিকেট দল। জয়ী দলের অন্যতম সদস্য চন্দননগরের ঈশান পোড়েল। আগামীকাল কলকাতা থেকে চন্দননগরের বাড়িতে ফিরছে  ঈশান । সকালে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর রুট মাফিক তাঁকে নিয়ে চন্দননগরবাসী এবং ঈশানের পাড়া  চন্দননগর রথের সড়ক সম্বল শিবতলার বাসিন্দারা র্যালিতে অংশ গ্রহণ করবে ।  সেই আলো চন্দননগরের বড়বাজারে আসতেই কিছুক্ষণের জন্য থেমে যাবে।কারণ সেখানেই থাকবে ঈশানের বাবা চন্দ্রনাথ পোড়েলের সহপাঠী তথা চন্দননগর বড়বাজারের  শীল সুইটসের কর্ণধার প্রণব শীল ।  তিনি ক্ষীর দিয়ে তৈরি চার কেজি ওজনের উইকেট ব্যাট বল তুলে দেবেন ঈশানের হাতে। প্রণববাবু বলেন ঈশানের বাবা আমার সহপাঠী ছিলেন ছোটবেলা থেকেই ঈশানকে দেখেছি ঈশান আমাদের চন্দননগরের নাম উজ্জ্বল করেছে।  তাই ওঁকে সংবর্ধনা দেওয়ার জন্যই আমার এই ছোট্ট প্রয়াস।

No comments:

Post a Comment

Post Top Ad