ফের বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 February 2018

ফের বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার



অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে নয়জন বাংলাদেশীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে স্বরূপনগরের বিথারী সীমান্তের এলাকায়  ঘোরাঘুরি করতে থাকলে সন্দেহজনক নয়জনকে গ্রেফতারক‍রে পুলিশ। তাদের কাছে কোন বৈধ নথি ছিল না । জিজ্ঞাসা করে জানা যায় কাজের খোঁজে কোলকাতা,দিল্লি  সহ ভারতেরএকাধিক শহরে যাওয়ার উদ্দেশ্যে অনুপ্রবেশ করে তারা। ধৃতদের মধ্যে চার জন মহিলা,এক  জন পুরুষ,চার বাচ্চা। সীমান্তে বি এস এফ-এর কঠোর নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে কীভাবে এদেশে প্রবেশ করলো তাই নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ প্রশাসন। এই নিয়ে গত সাতদিনে মোট কুড়িজনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad