ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আবার মৃত্যু হল এরাজ্যের এক যুবকের । উত্তর ২৪ পরগনার অশোকনগরের কাঁকপুল নয়াসমাজ মোড় এলাকার ঘটনা। মৃতের নাম পার্থ সরকার(৩৫)। মাত্র একমাস আগেই সাড়ে ৩ মাসের পুত্রসন্তান অনিক এর জন্ম হয় ।বাড়িতে পার্থর স্ত্রী মৌমিতা, বৃদ্ধা অসুস্থ বাবা স্বপন সরকার ও মা রেখা সরকারকে রেখে জে সি পি চালানোর কাজে চেন্নাই এর নেল্লুর এলাকায় যায়। বুধবার বিকেলে অশোকনগরের বাড়িতে খবর আসে হৃদরোগে মৃত্যু হয়েছে পার্থর । যদিও তা মানতে নারাজ তার পরিবার। মঙ্গলবার রাতেও স্ত্রী সঙ্গে কথা হয়েছিল পার্থর। বলেছিল অমানুষিক পরিশ্রম করায় কোম্পানি। এবার ফিরে আর বাইরে যাবেন না। এখানেই কিছু কাজ করবে। কিন্তু তা আর হল না সব শেষ হয়ে গেল তার আগেই শেষ বারের জন্যই বাড়িতে ফিরবে পার্থর কফিন বন্দি দেহ ।বৃহস্পতিবার পার্থর পাড়ায় গিয়ে দেখা গেলো শোকের ছায়া এলাকায়,আর কাঁদছে পরিবার ।বৃহস্পতিবার সকালে আত্মীয়রা রওনা হয়েছেন চেন্হায়ের উদ্যেশে । আজ রাতে মৃতদেহ আসার কথা অশোকনগরের বাড়িতে ।

No comments:
Post a Comment