বসিরহাটের সাংবাদিকদের পীঠস্থান "বসিরহাট প্রেস ক্লাব" এর বার্ষিক সাধারণ সভা চলল বুধবার সারাদিন।
বসিরহাট শহরের প্রাণকেন্দ্র কাছারিপাড়ার পথের সাথীতে সাড়ম্বরে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। তৃতীয় বর্ষের এই সাধারণ সভা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু করেন বসিরহাটের মহকুমা শাসক নীতেশ ঢালী। উদ্বোধনে তাকে যোগ্য সঙ্গৎ দেন বসিরহাট পৌরসভার পৌরপিতা তপন সরকার, বসিরহাট ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মিত্র, বসিরহাট প্রেস ক্লাবের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও বসিরহাট প্রেস ক্লাবের সদস্য তথা বিশিষ্ট সাংবাদিক ছন্দক বাইন। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতের পাশাপাশি ছিল ক্যুইজ প্রতিযোগিতা, ক্যারাটে চ্যাম্পিয়ন তথা গুণিজন সম্বর্ধনা। দীর্ঘ তিন বছর আগে সরকারি স্বীকৃতি পেলেও এখনও পর্যন্ত গাছ তলাতেই দিন গুজরান হয় বসিরহাট প্রেস ক্লাবের সাংবাদিকদের। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে বসিরহাট প্রেসক্লাবের স্থায়ী ঠিকানার জন্য প্রতিশ্রুতি দেন বসিরহাটের পৌরপিতা। আগামীদিনে জেলা হতে চলা বসিরহাট মহকুমায় প্রেস ক্লাবের গুরুত্ব তথা প্রয়োজনীয়তাকে বুঝতে পেরে অবিশ্বাস্য ভাবে এগিয়ে আসে বসিরহাট শহরের তিন খুদে শিশু। অর্কজ্যোতি হাজরা, ঈশিকা হাজরা ও রাজন্যা বল্লভরা গত এক বছর ধরে বসিরহাট ও বারাসাত স্টেশনে গান করে বসিরহাট প্রেস ক্লাবের জন্য ভিক্ষা চাইত। এতদিন যাবৎ ভিক্ষা করার সেই কথা তারা প্রেসক্লাবের কোন সদস্যকেই জানায়নি। এ দিনের অনুষ্ঠানে তাদের হঠাৎ উপস্থিতি ও প্রেস ক্লাবের প্রতি তাদের ভালবাসা পেয়ে হতচকিত ও মুগ্ধ হন বসিরহাট প্রেস ক্লাবের সকল সদস্য ও আগত অতিথিরা। সভার অন্তিম লগ্নে ঐ তিন খুদে শিশু তাদের ভিক্ষা করে জমানো অর্থ তুলে দেয় সাংবাদিক বন্ধুদের হাতে। খুদেদের এই অবদানকে কুর্নিশ জানিয়ে আবেগপ্রবণ হয়ে সভার সমাপ্তি করেন বসিরহাট প্রেস ক্লাবের সভাপতি তপন বন্দোপাধ্যায়।

No comments:
Post a Comment