বাইকের পেছনে বাসের ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু বাইক আরোহীর । গুরুতর আহত এক বাইক আরহী। প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর।একের পর এক দুর্ঘটনায় প্রান হারাচ্ছে সাধারন মানুষ। সরকারের সেভ ড্রাইভ সেফ লাইফের প্রচার কাজে লাগছে না সাধরন মানুষের সচেতনতার অভাবে ।
উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হেলেঞ্চা দত্তফুলিয়া রোডে বানেশ্বরপুর এলাকায় দত্তফুলিয়া গামী একটি বাইকের পেছনে ধাক্কা মারে ওই রুটের একটি বাস । ঘটনাস্থলেই মারা যায় বাইক পবিত্র কুমার দাস নামের এক বাইক আরোহী। এবং বাইকের চালক ও এক আরহী ছিটকে পরে কিছুটা দুরে । বিকট অওয়াজ শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা l তারপরেই উত্তেজিত জনতা রাস্তার ওপর গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে প্রায় ত্রিশ মিনিট । বাগদা থানার পুলিশ এসে আশ্বস্ত করে মৃত দেহ তুলে নিয়ে যায়। এবং আহত দের বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে বনগাঁ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সুত্রে যানা যায় মৃত ব্যক্তির নাম পবিত্র কুমার দাস ৩৪ । এবং আহত কিরন সিকদার ও বাবলু রঞ্জন বিশ্বাস তিনজনের বাড়ি বাগদা থানার মালিপোতা পঞ্চায়েতের দেয়ারা বালির মাঠ এলাকায় । এই ঘটনার পর ক্ষোভ উগরে দেয় স্থানীয় লোকজন। তাদের দাবী রাস্তার পাশে ইমারতি জিনিসপত্র ফেলে রাখার জন্যই এই দুর্ঘটনা । ঘাতক বাসটিকে আটক করে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ l

No comments:
Post a Comment