অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে একজন দালাল সহ এগারজন বাংলাদেশীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুলিশ। শনিবার সকাল দশটা নাগাদ স্বরূপনগরের বিথারী ফুটবল মাঠ এলাকায় ঘোরাঘুরি করতে থাকলে সন্দেহজনক বারজনকে গ্রেফতারকরে পুলিশ। তাদের কাছে কোন বৈধ নথি ছিল না । জিজ্ঞাসা করে জানা যায় কাজের খোঁজে কোলকাতা,দিল্লি সহ ভারতেরএকাধিক শহরে যাওয়ার উদ্দেশ্যে অনুপ্রবেশ করে তারা। ধৃতদের মধ্যে এক ভারতীয় দালাল সহ চার জন মহিলা,চার জন পুরুষ,তিনটি বাচ্চা। সীমান্তে বি এস এফ-এর কঠোর নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে কীভাবে এদেশে প্রবেশ করলো তাই নিয়ে চিন্তায় পড়েছে পুলিশ প্রশাসন। এই নিয়ে গত সাতদিনে মোট ত্রিশজনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

No comments:
Post a Comment