ত্রিপুরা নির্বাচনের পর বিজেপি সরকার রাজত্ব করবে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 February 2018

ত্রিপুরা নির্বাচনের পর বিজেপি সরকার রাজত্ব করবে!



ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার গঠন করবে।সোমবার আগরতলায় এক সাংবাদিক বৈঠকে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এমনই দাবি করেন।

অমিত শাহ বলেন, “রাজ্যে সিপিআইএম সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। এই রাজ্য উন্নয়ন একেবারে পিছনের সারিতে। সিপিআইএম - এর অপশাসনের জেরেই আজ ত্রিপুরার এই অবস্থা।
রাজ্যে বিধানসভা ভোটের আগে সিপিআইএম সন্ত্রাস ছড়াচ্ছে বলে অমিত শাহ আজ অভিযোগ করেন। বলেন, “আমাদের একজন বুথ কর্মীকে অপহরণ করা হয়েছে। দুইদিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছিল না। পরে যখন আমাদের দলের তরফে ডিজিপি-কে চাপ দেওয়া হয়, তখন জানা যায় যে, সিপিআইএম ক্যাডাররা আমাদের সেই কর্মীকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। রাজ্য প্রশাসন এখানে সিপিআইএম-এর চাপে কাজ করছে।


সম্প্রতি, শনিবার রাতে ত্রিপুরার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরির গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় এবং সুশান্তবাবুর সঙ্গে থাকা দলের কর্মীদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনাতেও সিপিআইএম-এর দিকে আঙুল উঠেছে।

No comments:

Post a Comment

Post Top Ad