ত্রিপুরা বিধান সভা নির্বাচন ২০১৮, মোট ৬০ টি আসনে এই লড়াই হতে চলেছে।এই বারের নির্বাচনে যাদের মধ্যে মূল লড়াই হতে চলেছে বামফ্রন্ট, ইউনাইটেড প্রগ্রেসিভ এলাইন্স, ন্যাশেনাল ডেমক্রাটিভ এলাইন্স, বাম ফ্রন্টের মধ্যে রয়েছে সিপিআইএম, সিপিআই, আরএসপি,এআইএফবি, ইউনাইটেড প্রগ্রেসিভ এলাইন্স এ কংগ্রেস এবং তাদের সহযোগিরা ন্যাশেনাল ডেমক্রাটিভ এলাইন্স রয়েছে বিজেপি,আইপিএফটি।এবারের নির্বাচনে বামেদের পাল্লা অনেকটাই ভারি, এখনও পর্যন্ত জেতার ব্যাপারে তারা অনেটাই আশাবাদি, অপর দিকে ন্যাশেনাল ডেমক্রাটিভ এলাইন্স তারাও নির্বাচনে ভাল ফল করার আশা দেখছেন।প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ত্রিপুরায় এসে বুঝিয়ে দিয়েছিলেন বিজেপির পাখির চোখ করেছে এই নির্বাচনে।
পাশাপাশি ত্রিপুরার লাল পার্টি হঠানোর ডাক দিলেন অমিত শাহ। বিজেপি সভাপতির অভিযোগ, উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি অর্থ নিজেদের পকেটে পুরেছেন বাম ক্যাডাররা। ত্রিপুরায় সিকি-শতক ধরে ক্ষমতায় রয়েছে সিপিএম। আসন্ন বিধানসভা নির্বাচনে লাল ব্রিগেডের বড় প্রতিপক্ষ হয়ে উঠে এসেছে গেরুয়া শিবির। আগামী রবিবার ভোটগ্রহণ হবে ত্রিপুরায়। তার আগে, সব দলই শেষবেলার প্রচারে ব্যস্ত। এদিন জনসভায় একাধিক প্রতিশ্রুতি দেন অমিত শাহ। তিনি বলেন, লাল ভাইয়ের সরকার এবং তার ক্যাডাররা গত ২৫ বছর ধরে উন্নয়নের নামে টাকা লুঠ করেছে।

No comments:
Post a Comment