অবাক ঘটনা: ভাইয়ের দেহের পাশে বিয়ে করছেন দাদা!পুরো ঘটনা জানলে আঁতকে উঠবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 February 2018

অবাক ঘটনা: ভাইয়ের দেহের পাশে বিয়ে করছেন দাদা!পুরো ঘটনা জানলে আঁতকে উঠবেন



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ একদিকে হাসপাতালের মর্গে ভাইয়ের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য কাটা ছেঁড়া চলছে অন্যদিকে তারাপীঠের মন্দিরে সিঁদুরদান করে বিয়ে করছেন দাদা । এই দুই ভাইয়ের এহেন ঘটনা অনেককেই অবাক করছে ঠিকই । কিন্তু ভাইয়ের মৃতদেহ মর্গে রেখে বিয়ের  কনেকে লগ্নভ্রষ্টর হাত রক্ষা করলেন গ্রামের মানুষজন । বিরল এই ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ সংলগ্ন সরলপুর গ্রামে । মঙ্গলবার ওই গ্রামের অমর সূত্রধরের বিয়ে ছিল  ।   বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য বাড়িতে তৈরি করা হচ্ছিল বিভিন্ন মিষ্টান্ন । মিষ্টি তৈরির জায়গায় আলোর বন্দবস্ত করছিল ভাই সমর সূত্রধর । মোবাইলে কথা বলতে বলতে বিদ্যুতের তার সংযোগ করছিল সে । সেই সময়  অসাবধানতাবশতঃ বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়  সমরের  ।  তারাপীঠ ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের লজের ব্যবসা  রয়েছে।  আকস্মিক এই  দুর্ঘটনায় বিষাদের সুর সূত্রধর পরিবারের বিয়ে বাড়িতে । শোকের ছায়া সরলপুর গ্রামেও । আজ যে বাড়িতে সানাই এর সুর বাজার কথা সেই নিশতব্দ  বাড়িতে আজ বিষাদের সুর । অন্যদিকে কনের বাড়িতেও বিষন্নতা । দিশেহারা হয়ে পড়েন কনের পরিবার । এই অবস্থায় এগিয়ে আসেন গ্রামের মানুষজন । পাত্র ও  পাত্রপক্ষকে রাজি করিয়ে তারাপিঠের মুন্ডুমালিনীতলা মন্দিরে পাত্র ও পাত্রীকে নিয়ে গিয়ে মালা বদল ও সিঁদুরদান করে বিয়ে দেওয়া হলো । পাত্র পক্ষের এই সহমতকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ । লগ্ন ভ্রষ্টের হাত থেকে মেয়েকে রক্ষা করতে পেরে দুঃখের মধ্যেও কিছুটা হলেও খুশি এলাকার মানুষ ।

No comments:

Post a Comment

Post Top Ad