মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরের সামনে আজ বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির আইন অমান্য কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ। এই লাঠিচার্জে আহত হয়েছেন ৮ ব্যক্তি। এদের মধ্যে এক পুলিশকর্মী ও এক সাংবাদিক রয়েছেন। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন স্বতন্ত্র জাতীয় ফেডারেশনগুলির যুক্ত মঞ্চের আহ্বানে আজ সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে আইন অমান্য কর্মসূচী গ্রহণ করা হয় । সেই সময়েই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ৬ জন সমর্থক আহত হয়েছেন । কর্তব্যরত এক সাংবাদিক ও এক পুলিশ কর্মীও আহত হয়েছেন।

No comments:
Post a Comment