বাজেয়াপ্ত করা হল গাঁজা সহ ব্রাউনসুগার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2018

বাজেয়াপ্ত করা হল গাঁজা সহ ব্রাউনসুগার


স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ দীর্ঘদিন ধরে এলাকায় চলছিল রমরমিয়ে গাঁজা ও ব্রাউনসুগারের কারবার । মঙ্গলবার অভিযান চালিয়ে এলাকার একটি ঠেকে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হলো প্রায় পঁচিশ কেজি গাঁজা ও ২৫০ গ্রাম পরিমান মতো ব্রাউন সুগার জাতীয়  পাওডার। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি গাঁজা খাওয়ার মাটির কলকে । যদিও পুলিশের দাবি বাজেয়াপ্ত পাওডার ব্রাউন সুগার । আজ রাতে  ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার লোহপুর রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় । ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে । নলহাটি  থানার পুলিশকে সঙ্গে  নিয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক মিতুন কুমার দে এদিন  অভিযান চালিয়ে এগুলি বাজেয়াপ্ত করা হয়  ।

No comments:

Post a Comment

Post Top Ad