গৌরব দেবনাথ,হাবড়া: জলে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায় । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর হাবড়ার সর্দার পাড়া এলাকায় ।মৃত ছাত্রের নাম সুজয় হালদার (১১) । সুজয় হাবড়া মডেল হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।এলাকায় শোকের ছায়া।
রবিবার হওয়াতে বাড়ির পাশে একটি পুকুর পারে বন্ধুরা মিলে খেলছিল। সেই সময় আচমকা জলে পরে জায় সুজয়। সাথে সাথে বাড়ির লোক এবং পাড়ার ছেলে দের ঘটনার কথা জানায় তার বন্ধুরা । সাথে সাথে জলে নেমে খুঁজতে থাকে পারার ছেলেরা। জলের ভেতর খুঁজে পেয়ে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে।

No comments:
Post a Comment