গৌরব দেবনাথ: উত্তর ২৪ পরগনায় আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনা । সুমো গাড়ির ধাক্কা ভ্যানে ।গুরুতর জখম ভান চালক সহ ৪ জন ।উত্তেজিত জনতা আগুন ধরালো সুমোটিকে ।ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার ৩৪ নম্বর রোডের আর খালি এলাকার। স্থানীয় লোকজনের অভিযোগ বারাসাত থেকে দুরন্ত গতিতে একটি সুমো গাড়ি ছুটে আসছিল সেই সময় একটি বাইকে ধাক্কা মারে তারপরেই একটি ভ্যানে ধাক্কা মারে ।
বাইকে থাকা দুজন এবং ভ্যান চালক সহো দুই জাত্রী ছিটকে পরে রাস্তায়। স্থানীয় লোকজনের চেষ্টায় গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে পাঁচজন কে বারাসাত হাসপাতালে রেফার করা হয়।
তারপরেই উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর করে রাস্তার ওপর ফেলে দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ এসে দমকল কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। । ঘটনার জেরে প্রায় এক ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। এখন পরিস্থিতি স্বাভাবিক । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ।

No comments:
Post a Comment