@প্রেরণা ঠাকুর,বারাসত: বারাসত জেলা বার অ্যাশোসিয়ানের নির্বাচনে তেরোটা পদের জন্য চারটে দলের বাহান্ন জন এবং এক নির্দল আইনজীবী ভোটে অংশ নেয়।
সংখ্যাতত্ত্বের দিক থেকে তৃণমূল কংগ্রেস ছয়টি আসনে জেতে। গতবার সংখ্যাটি ছিল পাঁচ। কংগ্রেস তিনটি এবং বামফ্রন্ট চারটে আসনে জেতে। বারের সভাপতি উমাপদ চট্টোপাধ্যায় এবং সম্পাদক অমল মুখোপাধ্যায় জিতেছে কংগ্রেস দলের হয়ে জিতেছেন। বিজেপি অন্যান্য বারের তুলনায় বিজেপি প্রার্থীরা ভোট পেয়েছে ভালো ।গতবার সম্পাদক ছিল তৃণমূল। সম্পাদক নির্ভর বার অ্যাশোসিয়েশন তৃণমূলের হাত ছাড়া হওয়ায় বারাসত জেলা বারে তৃণমূলের কতৃত্ব হারালো। গত এক বছরে তৃণমূল কংগ্রেসের সম্পাদকের নেতৃত্বে বারাসত বারে আটটি ঢালাই রাস্তা, পাকা নর্দমা এবং স্বাস্থ্যকর শৌচালয় তৈরি করেও হারতে হল। কংগ্রেসের প্রার্থীর কাছে মাত্র দশ ভোটে হেরেছে শাসক তৃণমূল।

No comments:
Post a Comment