মাসতুতো দাদার সঙ্গে প্রেম করায় যা মাশুল দিতে হল প্রেমিকযুগলকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 February 2018

মাসতুতো দাদার সঙ্গে প্রেম করায় যা মাশুল দিতে হল প্রেমিকযুগলকে


চাঁদনী, পটাশপুর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পঁচেটের যুবক খোকন জানা (২৪) এগরার পাণিপারুলের যুবতী খুকুমণি পইড়্যা(১৯) সাথে বছর চারেক ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদে প্রেমে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। কারন খোকন ছিল খুকুমণির মাসতুতো দাদা। সেই কারনেই তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি  দুইপরিবার। খুকুমণি বাড়ির লোক জোর করে পশ্চিম মেদেনীপুর মোহনপুরে বিয়ে দিয়ে দেয় মেয়ের। খুকুমণি অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে। গত শনিবার শিবরাত্রির দিন পুজো দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পর থেকে খোকনকেও পাওয়া যাচ্ছিল না। শনিবার থেকে নিখোঁজ  হয়ে পড়ে তারা। গতকাল রাতে বিহারের মুজফরপুরের একটি হোটেলের রুমের মধ্যে লাইলনের একটি দড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা  করে বলে পুলিশ সূত্রে পরিবারে কাছে  রাতে খবর আসে। ঘটনার খবর পেয়ে ভেঙ্গে পড়েছে তিনটি পরিবারের লোকজন।

No comments:

Post a Comment

Post Top Ad