ব্রেকিং: রোগী মৃত্যুতে বিক্ষোভ হাসপাতালে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 February 2018

ব্রেকিং: রোগী মৃত্যুতে বিক্ষোভ হাসপাতালে


জয়ন্ত সাহা, আসানসোল: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল আসানসোলের  কাল্লা সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে দফায় দফায় বিক্ষোভ চলে।
রোগীর পরিবারের অভিযোগ, এদিন ভোররাতে বুকে ব্যাথা নিয়ে হাসপাতাল ভর্তির জন্য নিয়ে আসা হয় ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ভানরা ওয়েস্ট ব্লক কয়লা খনির শ্রমিক সিও নন্দন প্রসারে। পরিবারের দাবী, রাত ৩টে নাগাদ ভর্তি করানো হলেও হাসপাতালে কোনও ডাক্তার ছিলেন না। প্রায় ঘণ্টাখানেক পরে তিনি এলেও এখানে চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়ে দেন। রেফার করা নিয়েও টালবাহানা চলে। অবশেষে রেফার করার পরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এর পরেই ফের দেহ নিয়ে হাসপাতালে এসে বিক্ষোভ শুরু হয়। পাল্টা ডাক্তারও হুমকি দেন বলে অভিযোগ। ডাক্তার ইনচার্জ তপন মন্ডল হাসপাতালে এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ চলে।
কেন্দ্র ই সি এলয়ের প্রায় ৯০টি কয়লাখনির শ্রমিকদের চিকিৎসার জন্য এই হাসপাতাল চালু করেছিল। কিন্তু অভিযোগ কোনও পরিকাঠামো নেই।
এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে অশান্তি ছড়ালে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর নরেন্দ্র মুর্মু বলেন, "দীর্ঘদিন ধরে কাল্লা সেন্ট্রাল হসপিটালে দুর্নীতি চলছে। দু'একজন ডাক্তার মিলে হাসপাতালকে নষ্ট করছেন। সেন্ট্রাল হাসপাতাল এর মতো এতো বড় হাসপাতাল সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে কোথাও নেই।" স্থানীয় বাসিন্দা আশিস ঘোষ, শ্যামল মন্ডলের অভিযোগ, রোগী ভর্তি নেওয়া হয় না। আরও অভিযোগ,  কাউন্সিলরের  দাবি, অবিলম্বে অসাধু ডাক্তার দেড় বদলি করতে হবে এবং হাসপাতালকে সুন্দর করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad