গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ মালদা শহরের বিনয় সরকার রোডে হানা দিয়ে ৫ জনের একটি বেটিং র্যাকেটকে গ্রেপ্তার করে।বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।এদিন ইংরেজ বাজার থানা সূএে জানা যায়,গোপন সূত্রে ক্রিকেট বেটিং এর একটি খবর আছে আইসি পূর্ণেন্দু কুণ্ডুর কাছে।পূর্ণেন্দু বাবু থানা থেকে পুলিশের একটি টিম নিয়ে বেরিয়ে পরে মালদা শহড়ের বিএস রোডের চুরিপট্টি এলাকাতে।চুরিপট্টির মনোতোষ সাহার বাড়িতে হানা দিয়ে মনোতোষ সাহা সহ আরও ৪জনকে হাতে নাতে ধরে ফেলে।
সেখানে চলত ক্রিকেট বেটিং এর বড়ো রেকেড।সেখান থেকে ক্রিকেট বেটিং এর বেশ কিছু সাম্রগী উদ্ধার হয়।সেই সব জিনিস গুলো উদ্ধার করে নিয়ে আসা হয় থানাতে।উদ্ধার হওয়া জিনিসগুলো হল ১৬টি মোবাইল ফোন,১টি ট্যাব মোবাইল,১টি লেপটপ,১টি এলইডি টিভি, ৩০ হাজার টাকা নগদ ক্যাশ ও বেশ কিছু বেটিং চালানোর খাতা।পুলিশ সূত্রে আরও জানা যায় ৫ জন ধৃত ব্যক্তিদের নাম:- নরেন বর্মন (৩৮), উজ্জ্বল রায় (৪০),এই দুজনের বাড়ি মালদা থানার মঙ্গলবাড়ি ও সাহাপুরের বাসিন্দা। আতাউল হোসেন (৩৪), উওম ঘোয (৩৭), মনতোষ সাহা (৩৮), এই তিন জনের বাড়ি মালদা শহড়ের বক্ষাটলি,পাকুরটোলা,ও চুরিপট্টির বাসিন্দা।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে মনতোষের বাড়িতে ক্রিকেট বেটিং এর রাকেট চলত।


No comments:
Post a Comment