পুলকার উল্টে আহত ১৫ পড়ুয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 February 2018

পুলকার উল্টে আহত ১৫ পড়ুয়া

বেসরকারী স্কুলের পুলকার উল্টে আহত প্রায় ১৫জন ছাত্র .আহত ছাত্রদের  উদ্ধার করে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে.ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে বোলপুর থানার মুলুক মীর পাড়ার কাছে .স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে ছাত্র দের নিয়ে  নানুরের দিকে   যাচ্ছিলো ওই পুলকারটি.মুলুকের  মীর পাড়ার কাছে গাড়িটি নিয়ত্রন হারিয়ে  একটি বিদ্যূত এর ঘুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়  ওই পুলকারটি .স্থানীয় বাসিন্দারা ছাত্রদের উদ্ধার করে বোলপুর  সিয়ান হাসপাতালে পাঠায় .এই ঘটনায় অভিভাবকরা  আতঙ্কিত হয়ে পরে .আহত ছাত্রদের অভিভাবক ও স্কুলের শিক্ষকরা  খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে .যদিও ওই পুলকারের চালক পলাতক .বোলপুর থানার পুলিশ পুলকারটি আটক করে তদন্ত শুরু করেছে .

No comments:

Post a Comment

Post Top Ad