সুদীপ্তা পাল, কোলাঘাট: ৬ নম্বর জাতীয় সড়কে কোলাঘাট সেতুর নিকট ক্ষতবিক্ষত এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনা না খুন তা নিয়ে ধন্দে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, সোমবার রাতে পুলিশ গাড়ি টহল দেওয়ার সময় রাস্তার ধারে মাথা থেতলানো এক অঞ্জাত পরিচয় যুবককে পড়ে থাকতে দেখা যায়। রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ সকালে দেহটি ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।
কোলাঘাট থানার ওসি কাশিনাথ চৌধুরি জানান, রাতেই আমাদের টহলরত পুলিশ রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।।

No comments:
Post a Comment