সাবধানঃ দোল খেলতে যাওয়ার আগে কি করবেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 February 2018

সাবধানঃ দোল খেলতে যাওয়ার আগে কি করবেন?



> রোদে দোল খেলবেন। তাই নারকেল তেল লাগানোর পর সারা শরীরে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। সানস্ক্রিন যেন জেলবেসড, ওয়াটারপ্রুফ হয়। যাতে পানি দিয়ে দোল খেললেও ধুয়ে না যায়।

> চুল ভালো করে শ্যাম্পু করে নিন। নোংরা থাকলে আরও বেশি রং বসে যাবে। তারপর পরিষ্কার চুলে ভালো করে নারকেল তেল লাগিয়ে নিন।

> চুল রঙের হাত থেকে বাঁচাতে মাথায় স্কার্ফ বা ব্যান্ডানা পরে নিন। দোল খেলার রঙিন পরচুলাও পাওয়া যায়। কিনে পরে নিতে পারেন।

> দোল খেলতে খেলতে দাঁতে রং লেগে গেলে পেটে রং গিয়ে পেট খারাপ হতে পারে। তাই ডেন্টাল ক্যাপ পরে নিন।

> নখ রঙের হাত থেকে বাঁচাতে ঘন করে গাঢ় রঙের নেল পলিশ লাগিয়ে নিন।

> দোল খেলার সময় যতটা সম্ভভ ঢাকা পোশাক পরার চেষ্টা করুন।

> যদি শরীরের কোনও অংশে কাটা, ছেঁড়া থাকে তাহলে দোল খেলার আগে ব্যান্ড এইড লাগিয়ে নিন।

> চোখ বাঁচাতে চশমা বা সানগ্লাস পরে নিতে পারেন।

> যদি খেলতে খেলতে চোখে রং চলে গিয়ে জ্বালা করে তাহলে সাথে সাথে চোখে বার বার ঠাণ্ডা পানর ঝাপটা দিন।

> চেষ্টা করুন হারবাল রং ও আবির ব্যবহার করতে। যত কম রাসায়নিকযুক্ত রং ব্যবহার করবেন তত কম ক্ষতি হবে ত্বকের।

No comments:

Post a Comment

Post Top Ad