আজব কান্ড!!! শেষে ষাঁড়ের শ্রাদ্ধ!!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 February 2018

আজব কান্ড!!! শেষে ষাঁড়ের শ্রাদ্ধ!!!


জয়ন্ত সাহা, আসানসোল: কথায় বলে "ভূতের বাপের শ্রাদ্ধ"। কিন্তু তা বলে ষাঁড়ের শ্রাদ্ধ! এই অভাবনীয় অনুষ্ঠানের সাক্ষী থাকলেন আসানসোল পৌরনিগমের ৫৪ নং ওয়ার্ডের বাসিন্দারা, যার  দায়িত্বে খোদ তৃণমূল কাউন্সিলর। আসানসোল পৌরনিগমের কোর্টমোড় নিচু পাড়া কালি মন্দির এলাকার কাউন্সিলার কল্যান দাসগুপ্ত নিজের উদ্যোগে এই ষাঁড়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করলেন স্থানীয় কালি মন্দির সংলগ্ন মাঠে। তবে শুধু শ্রাদ্ধ নয় সঙ্গে ছিল  বিশাল ভোজের আয়োজন  এবং নিজ হাতে পরিবেশনও করলেন তিনি।
কাউন্সিলার কল্যান দাসগুপ্ত জানিয়েছেন এলাকায় একটি ষাঁড় দীর্ঘদিন ধরে থাকত, কিছুদিন আগে ষাঁড়টা অসুস্থ হয়,কল্যান বাবু নিজে চিকিৎসককে ডেকে চিকিৎসার ব্যাবস্থাও করেছিলেন কিন্তু ষাঁড়টা কে বাঁচানো সম্ভব হয় নি।ষাঁড়টা মারা যাবার পর এলাকার জনসাধারন কল্যান বাবুকে ষাঁড়ের পারলৌকিক ক্রিয়া করার জন্য চাপ দিতে থাকে,অগত্যা কল্যানবাবু নিজে উদ্যোগী হয়ে পুরোহিতকে ডেকে শুভদিন দেখে সোমবার ষাঁড়ের পারলৌকিক ক্রিয়া করলেন সঙ্গে এলাকাবাসীকে নিজ হাতে খিচুড়ী পরিবেশ করলেন। জনপ্রতিনিধির এহেন ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা।

No comments:

Post a Comment

Post Top Ad