এক সপ্তাহ আগে একটি আসামির মেডিকাল চেক আপ করতে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন হলদিয়া পুলিস অফিসার।সরকারি হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আসামিকে সুচিকিৎসার অন্য হাসপাতালে স্থানান্তরিত করে। সরকারি ডাক্তারবাবুদের অভিযোগ,ওই হলদিয়া পুলিশ অফিসার সরকারি ডাক্তারবাবুকে অশ্লীল ভাষায় গালাগালি করে, খারাপ আচরণ করে। তাছাড়া ৩০২ ধারায় ডাক্তারবাবুকে মার্ডার কেস রুজু করবে জানায়।নানাভাবে ভয় দেখায়, যদি তিনির কথা মত রিপোর্ট লিখে তবে রেহাইপান । হলদিয়া পুলিস অফিসারের এমন আচরনে ভীত ও স্তম্ভিত ডাক্তারবাবুরা। সঠিক চিকিৎসা করতেও চিন্তত। তাই এর বিচারের আসায় করছে হলদিয়ার ডাক্তারবাবুরা।
এই মর্মে সমস্ত ডাক্তারবাবুরা লিখিত অভিযোগ শুক্রবার হলদিয়া মহকুমা শাসকের কাছে জমা করে, রিসিভ কপিও নেয়। হলদিয়া মহকুমাশাসক আশ্বাস দেয়, আগামী ৮ই ফেব্রুয়ারী বিষয়টি নিয়ে উভয়কে ডেকে আলোচনা হবে।

No comments:
Post a Comment