জয়ন্ত সাহা: ফের পাথর খাদানের পাথর ছিটকে আহত হলেন এলাকাবাসী শিব জি ঠাকুর। ঘটনাটি ঘটেছে উত্তর আসানসোলের কল্লা এলাকায়। ঘটনার বিবরণ জানা যায় গত শুক্রবার সকালে নিজের বাড়ির উঠানে চা পান করছিলেন শিব জি। হঠাৎই বিকট জোরে শব্দ হয়। প্রায় ৩০০ মিটের দূর থেকে পাথর এসে পড়ে তার মাথায়। মাথা ফেটে গেলে আশঙ্কা জনক অবস্থায় তাকে কল্লা হসপিটালে ভর্তি করা হয়।
ছেলে অজয় ঠাকুর বলেন দীর্ঘদিন ধরে পাথর খাদানে নিয়ম নীতি না মেনে ই বিস্ফোরণ করা হচ্ছে। কিছুদিন আগেই এরকম ঘটনা ঘটেছে। আবার মাথা ফাটল। এলাকাবাসী তাপস ভট্টাচাজ বলেন প্রশাসন এবং স্থানীয় থানাকে বলেও কোনো লাভ হচ্ছে না। অথচ প্রশাসনের দাবি ব্যান্ড আছে পাথর খাদানে।


No comments:
Post a Comment