আবাসন প্রকল্প উদ্বোধন করতে কলকাতায় এলেন অামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড়ো ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। জানা গিয়েছে বুধবার বাইপাসের ধারে ট্রাম্প টাওয়ার উদ্বোধন করবেন তিনি।
মঙ্গলবার রাত ৯টা নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে তাঁর জন্য বিশেষ ব্যবস্থা ছিল। জুনিয়র ট্রাম্পকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মার্কিন উপরাষ্ট্রদূতও। মঙ্গলবার রাতে ম্যারিয়ট হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়েছে। রাতে ট্রাম্প জুনিয়র থাকবেন আইটিসি সোনার বাংলা হোটেলে। ত্রিস্তরীয় নিরাপত্তায় তাঁদের গাড়ি ছোটে জে ডাব্লু ম্যারিয়ট হোটেলের দিকে।

No comments:
Post a Comment