সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ৯৪ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 February 2018

সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ৯৪


সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় ২০ শিশুসহ ৯৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে আরো ৩২৫ জন। রোববার থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘন্টা সময়ের মধ্যে এসব হামলা চালানো হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর : রয়টার্সের।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এর প্রধান আবদেল রহমান বলেছেন, পূর্ব ঘুটা শহরতলির আবাসিক এলাকাগুলো মূলত তাদের হামলার লক্ষ্যবস্তু।

আলজাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অত্যন্ত ৭৪ বেসামরিক লোক নিহত হয়েছেন। বিরোধীদের হাতে থাকা একটি অঞ্চল দখলে নিতে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে সিরীয় বাহিনী ব্যাপক বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে পূর্ব গউতা অঞ্চলে আসাদ বাহিনী বিমান হামলা ও কামান দিয়ে গোলাবর্ষণ করলে রোববার অত্যন্ত ২০ শিশু নিহত হয়েছে। এ সময়ে আরো তিন শতাধিক লোক আহত হন।

এসওএইচআর জানায়, সরকারি বাহিনী বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিতে রোববার থেকে ভারী গোলাবর্ষণ করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad