ভাষা দিবসে কাজের দাবী নিয়ে অনশন, বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 February 2018

ভাষা দিবসে কাজের দাবী নিয়ে অনশন, বিক্ষোভ



জয়ন্ত সাহা: আসানসোল অনশনে ভাষা দিবস স্মরন
।বিগত কয়েক দিন ধরে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের ছয় জন অস্থায়ী কর্মী চাকরির স্থায়িত্ব এবং পুনরায় কাজ পাওয়ার দাবিতে অনশন করছেন।বুধবার ২১ শে ফেব্রুয়ারী ভাষা দিবস, এই দিনটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জন্য বিশেষ দিন,এই দিনে দুই বাংলার লোক ভাষা দিবস হিসাবে স্মরন করে আসছে।
ভাষা দিবসে কাজী নজরুল ইসলামের অবদান কে স্মরণ করে আসানসোল নর্থ ব্লক তৃণমূল কংগ্রেস এবং অনশন কারীদের পরিবার বিশ্ববিদ্যালয়ের  গেটের সামনে কাজী নজরুল ইসলামের স্মরচিত কবিতা ও গান গেয়ে ভাষা দিবস স্মরন করলো।এই অভূতপূর্ব দৃশ্য দেখে সাধারণ জনগন ভীড় করে দৃশ্য দেখতে থাকেন।অনশন মঞ্চে ভাষা দিবস স্মরণ সঙ্গে যার নামেবিশ্ববিদ্যালয় নামাঙ্কিত সেই কবি কাজী নজরুল ইসলামের স্মরচিত কবিতা ও গান শুনে সবাই অভিভুত।অনশন মঞ্চতে অনশনকারী ও তাদের পরিবারের পক্ষ থেকে ভাষা দিবস পালন এক কথায় অনবদ্য।তারা জানিয়েছে যে কাজ আমাদের না হলে আমরা বৃহত্তর অনশন  করবো।

No comments:

Post a Comment

Post Top Ad