ব্রেকিং: পোস্ট অফিসের টাকা নিয়ে যাওয়ার সময় লুঠ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 February 2018

ব্রেকিং: পোস্ট অফিসের টাকা নিয়ে যাওয়ার সময় লুঠ!



পোস্ট অফিসের ট্রেজারীর টাকা নিয়ে যাওয়ার সময় লুঠ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের হেড পোস্ট অফিসের৷ জানা গেছে বুধবার সকালে মেদিনীপুর শহরের হেড পোস্ট অফিসের ট্রেজারী থেকে ২ লক্ষ টাকা নিয়ে আমলাগোড়া যাচ্ছিলেন পোস্ট অফিসেরই এক কর্মী৷ ৫০০ টাকার নোটের মোট ৪ টি বান্ডিল ছিল তার কাছে৷ তিনি পোস্ট অফিস থেকে টাকা নিয়ে বেরিয়ে প্রথমে মেদিনীপুর কোর্ট এর পোস্ট অফিসে যান৷ সেখানে কাজ সেরে তার সাইকেল সেখানেই রেখে আমলাগোড়া যাওয়ার জন্য “লাল পারুল” নামের একটি প্যাসেঞ্জার বাসে উঠে পড়েন৷ টাকাগুলি বেশ কিছু কাপড়ে করে ঢেকে একটি ব্যাগে পুরে রেখেছিলেন রবীন্দ্রনাথ সোরেণ নামের ওই ব্যাক্তি৷ তিনি বলেন বাসে উঠে তিনি বসার জায়গা না পাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন৷ তার ব্যাগটি তারই ঠিক মাথার ওপর ব্রাঙ্কারে রেখএ ছিলেন তিনি৷ এরপর একটি লম্বা করে ব্যাক্তি এসে তার পাশে দাঁড়ান এবং তার ব্যাগটিকে ওনার ব্যাগের পাশে রাখেন৷ বাস চলতে থাকে, এবং যখন বাসটি মেদিনীপুর শহরের সিপাইবাজার এলাকায় আসে তখন হঠাত্ করে ওই লম্বা ছেলেটি নেমে যায়৷ এরপর রবীন্দ্রনাথ বাবু কিছুটা যাওয়ার পর দেখেন যে তাঁর ব্যাগের মধ্যে থেকে টাকা নেই৷ তখন তিনি চীত্কার করেন এবং বাস থেকে নেমে সরাসরি পোস্টঅফিসে চলে আসেন৷ মেদিনীপুর কোতয়ালী থানায় তিনি বা পোস্ট অফিসের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি৷ পোস্ট অফিসের কয়েকজন কর্মী বলেন যে এই খবর দেখানোর প্রয়োজন নেই৷ যে টাকা হারিয়েছে তা রবীন্দ্রনাথবাবু তার নিজস্ব টাকা থেকে দিয়ে দেবেন৷ কিন্তু এরকম কেন হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন? পোস্ট অফিসের টাকা লুঠ হলে কেনই বা থানায় অভিযোগ জানানো হল না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা৷

No comments:

Post a Comment

Post Top Ad