ধারের টাকা বন্ধুর কাছে চাওয়াতে খুনের চেষ্টা যুবকের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 February 2018

ধারের টাকা বন্ধুর কাছে চাওয়াতে খুনের চেষ্টা যুবকের


নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: বন্ধুর বিপদে বিপদে বন্ধুকে সুদে ধার দিয়েছিল ৩৩ হাজার টাকা। ঘটনাটি অশোকনগর থানার দত্তপুকুর নিভাধুই এলাকার ঘটনা। অভিযুক্ত রাজু চ্যাটার্জী ঘটনার কথা স্বীকার করে জানান বছর খানেক আগে ওই এলাকার কমল ঘোষের কাছ থেকে টাকা ধার নেয় মাসে উনিশো টাকা সুদ হারে। মাসে শোধ করছিল রাজু কয়েক মাস ধরে একটু দেরি হলেও দিচ্ছিল। তা সত্বেও অপমান জনক কথা বলছিল কমল। তাই সহ্য করতে না পেরে মঙ্গলবার পূর্ব পরিকল্পনা মাফিক দুই বন্ধু ঘুরতে বেড়িয়া বিড়া এলাকায় একটি ফাঁকা জাগায় নিয়ে গিয়ে গলায় ছুরি  চালিয়ে খুনের চেষ্টা করে।  তখনকার  মতো পালিয়ে প্রানে বেঁচে যায় কমল। এই মুহুর্তে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই অভিযোগ দায়ের হয় অশোকনগর থানায়। অভিযোগের ভিত্তিতে বুধবার ভোরে বাড়ির পাশে একটি জঙ্গল থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে বুধবার বারাসত আদালতে পাঠানো হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad