উত্তপ্ত: রণক্ষেত্র ঘাটাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 2 February 2018

উত্তপ্ত: রণক্ষেত্র ঘাটাল



চাঁদনী,ঘাটাল:  তৃণমূলের দুই গোষ্ঠির সংঘর্ষে উত্তপ্ত ঘাটালের ইড়পালা।অভিযোগ,ইড়পালা দু নম্বর পঞ্চায়েতের প্রধান মদন মন্ডল ও ওই অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম সরকারের নেতৃত্বে ভাঙ্গচুর চালানো হয় একটি ক্লাবে।ওই ক্লাবের সদস্য তথা তৃনমুল কর্মিদের বাড়ি ও দোকানেও ভাঙ্গচুর চালানো হয় এবং মারধর করা হয়।ঘটনায় বেশকয়েকটি বাড়ি ও দোকান ভাঙ্গচুর করা হয়।বৃহস্পতিবার ওই ক্লাবে ঢুকে তান্ডব চালায় তৃনমুলের ওই গোষ্ঠী ।পাঁচটি বাইক ও ক্লাবে থাকা একটি স্করপিও গাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।গতকাল রাতে এই ঘটনা ঘটে বলে জানাযায়।দুই উপনির্বাচনে জয়ের ফলে অভিযুক্ত প্রধান ও অঞ্চল সভাপতির নেতৃত্বে বিজয় মিছিল করা হয় ইড়পালা এলাকায় আর তারপরই লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় প্রথমে ক্লাবে তার পর একে একে ক্লাবের সদস্যদের বাড়িতেও তান্ডব চালানো হয়।ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলেও খবর।
পুরনো তৃনমূল কর্মীরা এই ক্লাব পরিচালনা করতো,প্রধান বা অঞ্চল সভাপতি সহ আরও তৃনমুলের নেতারা এলাকায় নানান দুর্নীতির সাথে যুক্ত থাকায় অপর গোষ্ঠী তথা ক্লাবের পদাধিকারী তৃনমূল নেতারা তার প্রতিবাদ করায় দল থেকে দুরত্ব বাড়ে।নিজেরাই এলাকায় তৃনমুলের ব্যানারে বিভিন্ন কর্মসূচি নেয় এবং সাম্প্রতিক বন্যায় ওই এলাকার দায়িত্ব প্রাপ্ত নেতারা কিছু না করলেও ক্লাবের তরফে ত্রান সহ মানুষের পাশে থেকে কাজ করে।এনিয়েই দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদ যার ফল এই সংঘর্ষ।পুলিশের উপস্থিতিতেই এই তান্ডব চালায় এমনটাই অভিযোগ তৃনমুলের পুরনো গোষ্ঠী তথা ক্লাবের কর্মকর্তা সুব্রত পাল,অসিত মান্নাদের।ঘটনায় এলাকায় উত্তজনা,নামানো হয় প্রচুর পুলিশ বাহিনী।এলাকা থমথমে,বন্ধ বাসচলাচল থেকে দোকান বাজার।এলাকা জুড়ে চলছে পুলিশি টহল।ঘটনায় উত্তেজিত হয়ে এরাও শুক্রবার সকালে পাল্টা ভাঙ্গচুর চালায়।

No comments:

Post a Comment

Post Top Ad