ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আবার মৃত্যু হল এরাজ্যের এক যুবকের । উত্তর ২৪ পরগনার অশোকনগরের কাঁকপুল নয়াসমাজ মোড় এলাকার ঘটনা। মৃতের নাম পার্থ সরকার(৩৫)। মাত্র একমাস আগেই সাড়ে ৩ মাসের পুত্রসন্তান অনিক এর জন্ম হয় ।বাড়িতে পার্থর স্ত্রী মৌমিতা, বৃদ্ধা অসুস্থ বাবা স্বপন সরকার ও মা রেখা সরকারকে রেখে জে সি পি চালানোর কাজে চেন্নাই এর নেল্লুর এলাকায় যায়। বুধবার বিকেলে অশোকনগরের বাড়িতে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পার্থর । মঙ্গলবার রাতে তার স্ত্রীর সঙ্গে শেষ বারের জন্য কথা হয়েছিল । পার্থর বলেছিল অমানুসিক পরিশ্রম করায় কোম্পানীর লোকেরা তাই এবার ফিরে আর বাইরে যাবেন না। এখানেই কিছু কাজ করবে। কিন্তু তা আর হল না সব শেষ হয়ে গেল বলছিলেন সদ্য স্বামীহারা পার্থর স্ত্রী মৌমিতা ।
শুক্রবার সকাল ১০টা নাগাদ শেষ বারের জন্যই বাড়িতে ফিরল পার্থ , তবে কফিন বন্দি হয়ে ।মৃদুভাষি পার্থর পাড়ায় এদিন গিয়ে দেখা গেলো শোকের ছায়া এলাকায় । পার্থর কফিন ঘিরে কাঁদছে পার্থর পরিবার , কান্নার রোল গোটা নয়াস্বমাজ পাড়ায় ।বৃহস্পতিবার সকালে আত্মীয়রা রওনা হয় চেন্হায়ের উদ্যেশে । আজ সকালের বিমান ধরে এল কলকাতায় ,তারপর বাড়ি ।পার্থর পরিবারকে সাহাজ্যে এগিয়ে আসুক সরকার চায় এলাকার বাসিন্দারা ।কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা গেছেন পার্থ ,ডাক্তারদের প্রাথমিক রিপোর্ট অন্তত সেটাই বলছে ।যে কোম্পানীর হয়ে পার্থ ভীনরাজ্যে গিয়েছিলেন সেই কম্পানীর তরফ থেকেও পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ।পরিবারের একমাত্র রোজগেরে পার্থকে হারিয়ে তার বৃদ্ধ বাবা -মা , স্ত্রী ও তিন মাসের ফুটফুটে সন্তান এখন পথে বসতে বসেছে ।এমত অবস্থায় এলাকার বাসিন্দারা চায় সরকার যেন এই পরিবারের পাশে দাঁড়ায়।

No comments:
Post a Comment